সুনামগঞ্জে মসজিদে ইফতার না পাওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মসজিদে ইফতার না পাওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০৩:৩১:৫৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মসজিদে ইফতার না পাওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

প্রতিকী ছবি


সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদে ইফতার না পাওয়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গ্রামবাসী জানায়, মন্দিয়াতা গ্রামের ময়না মিয়া সমজিদে ইফতার দেয়। ইফতার বিতরণ করার সময় সবাই পেলেও গ্রামের সাজিনুর মেম্বারের চাচাত ভাই রহিছ মিয়া পায়নি। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রহিছ মিয়া দেশিয় অস্ত্রশস্ত্রসহ তার লোকজন নিয়ে ময়না মিয়া ও তার বসতবাড়িতে হামলা চালান। এ সময় ময়না মিয়ার লোকজন তাদের বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

আহত তাদের মধ্যে ফেরদৌসা বেগম (৫০), জামরুল মিয়া (২৫),পারুল বেগম (৫০), সালমান মিয়া (১৯), মুন্না মিয়া (১৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পাবেল মিয়াকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার