হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ PM

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১০:৫৮:৪৩ AM

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন।


হবিগঞ্জের ব্রাম্মনডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

এলাকার সামছু মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা ছাত্রলীগের সহসভাপতি হেলাল উদ্দিন আফরোজ আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন চেয়ারম্যান জজ মিয়া। সম্প্রতি এর জেরে তিনি হেলাল উদ্দিন আফরোজকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারপিট করে হাত ভেঙ্গে দেন। এ ঘটনায় মামলা দায়ের করা হলে চেয়ারম্যান জজ মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন আদালত। তবে গ্রেপ্তার পরোয়ানার এক মাস অতিবাহিত হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এতে বক্তারা তাকে দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের প্রতি দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কামাল মিয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি, ছাত্রলীগ নেতা সোমেল মিয়া, লিটন মিয়া, জালাল উদ্দিন রুয়েল, আব্দুল কাইয়ূম, ফুল মিয়া, রনি আহমেদ ও করিম মিয়া প্রমূখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি