আজমিরীগঞ্জে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ PM

আজমিরীগঞ্জে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১১:২২:০৩ AM

আজমিরীগঞ্জে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

ছবি : নিজস্ব


আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি  সংঘর্ষে চালক সহ ৫ যাত্রী আহত হয়েছে। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পর গুরুতর আহতদের কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক প্রেরণের নির্দেশ দেন। আজ বুধবার বিকাল ৪ টায় খোদাখাড়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়,আজমিরীগঞ্জ বাজারে মালামাল আনলোড করে বুধবার বিকালে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-১৫-৮৭০৭) হবিগঞ্জ শহরতলির উদ্দেশ্যে রওয়ানা দেয়। অপরদিকে হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি(হবিগঞ্জ -থ-১১-৭০৯৯) আজমিরীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুটি যান দ্রুতবেগে বিকাল ৪ টায় আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কের পাঁচআখিয়ার অদূরে খোদাখাড়া নামক এলাকায় পৌঁছলে উভয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মূখোমূখি সংঘর্ষ হয়।

এতে আজমিরীগঞ্জ পৌরসভাধীন আদর্শগ্রামের বাসিন্দা শ্রীবাস দাসের পুত্র চয়ন দাস (২৪) কাকাইলছেওয়ের বাসিন্দা রবি উল্লাহ'র পুত্র সুরুজ মিয়া (৭০) ও সিএনজি চালক জলসুখার মাধবপাশার বাসিন্দা মৃত- আরজু মিয়ার পুত্র শফি উল্লাহ (৫০) গুরুতর আহত হয়। আহতদের আশপাশের লোকজন তাদের উদ্ধার করে আশংখাজনক অবস্হায়  উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্হার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত চালক ও দুই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এদিকে দূর্ঘটনা কবলিত যানবাহন দু'টি থানা হেফজতে রাখা হয়েছে।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ জানান,আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছে,দুটি যানবাহন থানা হেফাজতে আছে। লিখিত অভিযোগ পেলে,আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি