শান্তিগঞ্জে বিভিন্ন দিবস পালনের লক্ষে প্রস্ততিমূলক সভা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বিভিন্ন দিবস পালনের লক্ষে প্রস্ততিমূলক সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ০২:৫৭:৫৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বিভিন্ন দিবস পালনের লক্ষে প্রস্ততিমূলক সভা


সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিবস ও জাতীয় শিশুদিবস, ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। 

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, মুক্তিযোদ্ধার কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শিশির, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, থানার এসআই আব্দুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সদস্য বায়োজিদ অপি প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার