তাহিরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

তাহিরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ০৪:২৬:৪১ পূর্বাহ্ন

তাহিরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

ফাইল ছবি


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আবুল কালাম এর বিরুদ্ধে কালো বাজারে চাল বিক্রির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ই মার্চ) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ১০ জন এলাকাবাসীর স্বাক্ষরে এ অভিযোগ দেওয়া হয়। অপরদিকে অভিযোগে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন।

অভিযোগ থেকে জানা যায়, দক্ষিণ বড়দল ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির নিয়োগকৃত ডিলার আবুল কালাম, যার লাইসেন্স নং- ৯৬, গরীব অসহায় মানুষদের চাল উত্তোলন করে সঠিকভাবে ভুক্তভোগীদের না দিয়ে কালো বাজারে চাল বিক্রি করে এলাকায় বিশৃংখলা সৃষ্টি করছে। এতে বর্তমান সরকারের ভাব-মূর্তি নষ্ট হচ্ছে। গত ৬ মার্চ জামতলা বাজার থেকে চাল বিক্রি করার সময় জনপ্রতি ৫ কেজি করে চাল কম দিয়ে বিতরণ করে। যা তদন্তের মাধ্যমে প্রামানিত হবে। এমতাবস্থায় আবুল কালামের লাইসেন্স বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয় বাসিন্দা সালাম মিয়া, মরম আলী ও হযরত আলী জানান, খাদ্য বান্ধব কর্মসূচির চাল অসহায়দের মধ্যে বিতরন না করে কালো বাজারে বিক্রি করে আসছে আমরা এ বিষয়ে প্রতিকার চাই।

অভিযুক্ত ডিলার আবুল কালাম বলেন, আমার বিরুদ্ধে কালো বাজারে চাল বিক্রির বিষয়টি সত্য নয়, আমি কার্ডধারীদের মধ্যেই চাল বিতরণ করে আসছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভীন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার