হবিগঞ্জে চিকিৎসক ছাড়াই অপারেশন: পরিচালককে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ PM

হবিগঞ্জে চিকিৎসক ছাড়াই অপারেশন: পরিচালককে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০৫:৩৮:৫৫ AM

হবিগঞ্জে চিকিৎসক ছাড়াই অপারেশন: পরিচালককে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

পরিচালককে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা।


হবিগঞ্জে চিকিৎসক ছাড়াই অপারেশনের দায়ে নিবন্ধনহীন একটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে সাতদিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকার পপুলার জেনারেল হাসপাতালে অভিযান শেষে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে পপুলার জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় তারা দেখতে পান, কোনো চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে এক গৃহবধূর সিজারিয়ান অপারেশন চলছে। পরে ২৫০ শয্যা হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন এনে হাসপাতাল সম্পন্ন করান সিভিল সার্জন।

বিকেলে নিবন্ধন না থাকা এবং চিকিৎসক ছাড়া অপারেশনের দায়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তারেক আজিজ খানকে পৃথক দুটি ধারায় এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি