দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০২:২২:৪৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


সুনামগঞ্জের দোয়ারাবাজারে কড়স গাছের মগডাল থেকে শরীফ আহমেদ  (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ( ১৫ মার্চ )সকালে  উপজেলার পান্ডারগাও ইউনিয়নের রাধানগর গ্রামের কড়স গাছের ডালে  ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ যুবকটির লাশ উদ্ধার করে।

নিহত শরীফ আহমেদ  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের রাধানগর গ্রামের আবুল কালামের ছেলে।তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কারণ জানতে পারেনি আত্মহণনকারী শরীফ আহমদের পরিবার। পুলিশ জানিয়েছে লাশের ময়নাতদন্তের পর জানা যাবে আত্মহত্যার কারণ।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) বদরুল হাসান  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শরীফ নামের ওই যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালে ঝুলছে। গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।লাশের প্রাথমিক সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যাবে বলে জানালেন পুলিশের এ কর্মকর্তা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার