হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা সেমিনার ও র্যালি এর মাধ্যমে দিবসটিকে উদযাপন করা হয়েছে।
১৫ মার্চ সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা চত্বরে বিভিন্ন ভোক্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক, সামাজিক, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার ও আলোচনা অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মোঃ নাহিদ ভূঁইয়া, শায়েস্তাগঞ্জ থানার এসআই হীরক চক্রবর্তী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুর রকিব, বীর মুক্তিযোদ্ধা, সুনীল কুমার দেব রায়, মোহাম্মদ আব্দুল হামিদ, উপাধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমি,আব্দুল্লাহ সরদার, সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদ, বেস্ট বাই ম্যানেজার মোঃ বাবর মিয়া, আল সোহাগ হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, ধানসিঁড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টের মোঃ মোশাররফ হোসেন, আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার মোঃ শামসু মিয়া, গোপাল মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রঞ্জিত দে প্রমুখ।
বক্তাগণ ভোক্তাদের অধিকারের বিষয় আরো বেশি প্রশাসনের সতর্ক দৃষ্টি এবং বিক্রেতাদের পণ্যের মাননিয়ন্ত্রণ ও মূল্য নির্ধারণে প্রশাসনের সুনির্দিষ্ট হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়া সবজি, হোটেল, গোস্ত, কাপড় বিক্রেতাদের বিষয়ে বিশেষ দৃষ্টি নিবন্ধনের জন্য উপস্থিত সুধীবৃন্দ পরামর্শ প্রদান করেন।
জৈন্তাবার্তা/এমকে




