হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে ছাই
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ PM

আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি

হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে ছাই

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০৪:৩০:২২ AM

হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে ছাই

হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে ছাই।


হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। পবিত্র রমজান মাসের এই বাজারে আকষ্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চলছে আহাজারী।

শুক্রবার (১৫ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে জুম্মার নামাজ শেষ হওয়ার মূহুর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয় এবং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ফলে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কে দুই ঘন্টারও অধিক সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামাজ শেষ হওয়ার মূহুর্তে একটি মিষ্টি দোকানের টিনের চালে আগুনের লেলিহান শিখা দেখতে পান। কিছু বুঝার আগেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় অর্ধ ঘন্টা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হবিগঞ্জ ও বাহুবল থেকে আরও দুই ইউনিট ঘটনাস্তলে পৌঁছে বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উক্ত অগ্নিকান্ডে মিষ্টির ফলের দোকান, সেলুন, বিরিয়ানি হাউজ, স্টেশনারি দোকান সহ ১৪টি সম্পুর্ন ভষ্মিভুত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক তারা মিয়া।

খবর পেয়ে বাহুবল- নবীগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি