চুনারুঘাটে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ PM

চুনারুঘাটে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০৫:৩৩:২৩ AM

চুনারুঘাটে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শাহজাহান মিয়া।


হবিগঞ্জের চুনারুঘাট  থানা পুলিশের এক অভিযানে শাহজাহান মিয়া (৩০) নামে পাঁচ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। শাহজাহান উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মো:  হাছন আলীর পুত্র। 

তাকে শুক্রবার (১৫ মার্চ) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে থানার সহকারী উপপরিদর্শক এএসআই সুবীর চন্দ্র দেব এর নেতৃত্বে একদল পুলিশ ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, শাহজাহানের বিরুদ্ধে মাদকের  একটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। আদালত কর্তৃক রায়ের পর থেকে শাহজাহান পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলো।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি