দিরাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত।
“স্মার্ট বাংলাদেশ গড়ি, স্বার্থে কৃএিম বুদ্ধিমওা ব্যবহার করি” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে শুক্রবার সকাল ১১টায় “বিশ্ব ভোক্তা অধিকার দিবস” পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পণ্যের ন্যায্যমূল্য ও গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এসময় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি,বিভিন্ন রেস্টুরেন্টে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন,পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ীরা যাতে সচেতন হয়ে নিজ থেকে এগিয়ে আসে তার জন্য ব্যবসায়ীদের নিয়ে আলাদা ভাবে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান,উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) উজ্জল খান, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মে.সেলিম আহমদ চৌধুরী, রপসী বাংলা রেস্টুরেন্ট এর পরিচালক জুয়েল মিয়া, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




