ছবি : নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার (১৫ মার্চ) সকালে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মাসুম বিল্লাহ, জনগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সাংবাদিক অমিত দেব প্রমুখ।
এম সি




