রমজান মাসে দুখু সরকারকে ঘর করে দিলো একঝাঁক তরুন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ PM

রমজান মাসে দুখু সরকারকে ঘর করে দিলো একঝাঁক তরুন

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ০১:১২:৫০ AM

রমজান মাসে দুখু সরকারকে ঘর করে দিলো একঝাঁক তরুন

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপির ভান্ডারুয়া গ্রামের দুখু সরকারের গৃহ নির্মাণের কাজে সর্ব মহলে প্রশংসিত হচ্ছেন একঝাঁক তরুন যুবক ও একটি সমাজসেবা সংগঠন।

শুক্রবার ( ১৫মার্চ ) মাধবপুর উপজেলা সদরের বেশ কয়েকজন তরুন যুবক ও লোহাইদ সমাজসেবা সংগঠন এর যৌথ উদ্যোগে তিন কক্ষ বিশিষ্ট দু'চালা ঘর নির্মাণের উদ্বোধন করেন তারা। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মন্নান মিয়া  উপস্থিতিতে দুই গ্রুপের সদস্যদের নিয়ে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এমন ঘর নির্মানের কাজ দেখে দুখু সরকারের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন যাবত রোদ বৃষ্টিতে ভাঙ্গা ঘরে দিন-পাত কাটিয়ে জীবন যাপন করে আসছিলাম। আমার জীবনের শেষ ইচ্ছা ছিল ভালো একটা ঘরে থেকে জীবনের শেষ সময়টাতে কাটাতে৷ আজকে আপনারা আমার সেই ইচ্ছাটুকু পূরণ করেছেন৷

এসময় সেচ্ছাসেবক তাওহীদ ইসলাম বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এমন অসহায় ৫০টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিব। এর আগেও আমরা একটি ঘর নির্মাণ করে দিয়েছি এবং ২য় ঘরের কাজ চলমান রেখেছি। আশাকরি এটাও দু'এক দিনের ভিতরেই সম্পূর্ণ কাজ শেষ করে তাদেরকে উপহার হিসেবে বুঝিয়ে দিতে পারবো।এছাড়াও এমন অসহায় অবহেলিতআরও ৪৮ টি ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের। ধারাবাহিক ভাবে এসব কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ্। এমনি কারও জানাস্বত্তে এমন কোন অসহায় পরিবার থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমরা যাচাই-বাছাই করে দেখবো। যদি তারা পাওয়ার উপযোগী হন তাহলে তাদেরকেও আমরা গৃহ নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব সৈয়দ বোরহান উদ্দিন,  মামুন মিয়া,  মোঃ ইমন খাঁন,জহির মিয়া,হৃদয় আহমেদ, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহীন মিয়া সহ প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি