তাহিরপুরে নিরীহ ইজিবাইক চালকের উপর বিল্লাল বাহিনীর হামলা-ভাংচুর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

তাহিরপুরে নিরীহ ইজিবাইক চালকের উপর বিল্লাল বাহিনীর হামলা-ভাংচুর

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ০৫:০৭:০৮ পূর্বাহ্ন

তাহিরপুরে নিরীহ ইজিবাইক চালকের উপর বিল্লাল বাহিনীর হামলা-ভাংচুর

বামে বিল্লাল বাহিনীর লোকজনের ভাংচুর করা ইজিবাইক।


তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়ের ঘড় বাজারে বিল্লাল বাহিনীর তান্ডবে নিরীহ ইজিবাইক চালকের উপর নির্লীপ্ত হামলায় ২৫ থেকে ৩৫ টি ইজিবাইক ভাংচুরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (১৫ মার্চ) ২ টা ৩০ মিনিটে লাউড়েরগড় ইজিবাইক সমিতির কার্যালয়ের সামনে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

লাউড়েরগড় ইজিবাইক সমিতির সভাপতি কাহার মিয়া বাদী হয়ে শ্রমীকদের পক্ষে তাহিরপুর থানায় বিল্লাল বাহিনীর প্রধান বিল্লাল সহ ১১ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

লিখিত অভিযোগে বলা হয় বিল্লাল বাহিনীর প্রধান বিল্লাল সহ তার লোকজন শীর্ষ চোরাকারবারি, মাদক ব্যাবসায়ী, সন্ত্রসী এলাকায় ত্রাসের রজত্ব কায়েম করেছে তার বাহিনী। ঘটনার দিন ইছব মিয়া তার ইজিবাইক নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিল  সমিতির কার্যালয়ের সামনে  এমন সময় বিল্লাল বাহিনীর এক সদস্য সুমন মিয়া ইজিবাইকে উঠে বসে থাকে জোর করে একা নিয়ে যেতে বল্লে ইজিবাইক চালক অপারগতা প্রকাশ করলে তাঁকে মারধর করে ইজিবাইক ভাংচুর করে। ইজিবাইক সমিতির সভাপতি বিচারের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে চাইলেও পুনরায় বিকাল বেলা আনুমানিক ৩ ঘটিকার সময় বিল্লাল মিয়া সহ তার বাহিনীর ৩০ থেকে ৩৫ জন লোকজন অতর্কিত হামলা চালিয়ে ২৫/ থেকে ৩৫ টি ইজিবাইক ভাংচুর সহ শ্রমিকদের রক্তাক্ত করে এবং দেশীয় অশ্র দ্বারা বাড়িতে আক্রমণ করে একটি গরুকে রক্তাত্ব করে বিল্লাল বাহিনী।আমরা নিরীহ শ্রমিকরা বিল্লাল বাহিনীর প্রধান বিল্লালের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানাই। 

ইজিবাইক চালক ইছব আলী কেঁদে কেঁদে এই প্রতিবেদককে বলেন, অনেক কষ্ট করে এনজিও থেকে লোন করে এই গাড়িটি কিনেছিলাম, রমজান মাসে রোজা রেখে গাড়িটি নিয়ে বেড় হয়েছিলাম কিছু রোজগার হবে, কিন্তুু বিলাল বাহিনী আজ আমার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিল। এখন আমি কি করবো ভেবে পাচ্ছিনা। গাড়ি চালাতে না পারলে ছেলে মেয়েদেরকে নিয়ে উপবাস থাকতে হবে। আমি এই চোরাকারবারি সন্ত্রাসী মাদক ব্যাবসায়ীদের বিচার চাই। আমার মতো আর কেউ যেন এই বাহিনীর হাতে রক্তাত্ব না হয়।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিমউদ্দীন বলেন, ইজিবাইক ভাংচুরের ঘটনা শুনেছি। আমার কাছে লিখিত অভিযোগ এসেছে তদন্তপুর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার