শাল্লায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র জব্দ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শাল্লায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র জব্দ

বিপ্লব রায়, শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ০৫:০৭:৪০ পূর্বাহ্ন

শাল্লায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র জব্দ


সুনামগঞ্জের শাল্লায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। থানা সূত্রে জানা যায় জব্দকৃত সেইসব দেশীয় অস্ত্রগুলো থানা প্রাঙ্গণে প্রদর্শন করেন শাল্লা থানা পুলিশ। থানা পুলিশ জানায় উপজেলা বিভিন্ন গ্রাম থেকে মারামারি,সংঘর্ষের ও ফৌজদারী মামলায় বিভিন্ন সময় থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে জব্দ করা হয়। 

শাল্লায় বহুল আলোচিত ডাবল মার্ডার উপজেলার শাল্লা ইউনিয়নের অন্তগত সাতপাড়া বাজার, কান্দিগাঁও,মেধা,কাশিপুর ও মির্জাপুর সহ বিভিন্ন গ্রাম থেকে পুলিশের অভিযানে দেশীয় এই অস্ত্রগুলো জব্দ করে থানায় হেফাজতে পরিত্যক্ত হিসেবে রাখা হয়েছে। অস্ত্রগুলো মধ্যে টেঁটা,ঢাল,এককাইট্রা (ফলই),লাঠিসোঁটা সহ বিভিন্ন জাতের দেশীয় অস্ত্র রয়েছে। জানা যায় দেশীয় অস্ত্রগুলো থানায় পরিত্যক্ত হিসেবে রাখা হবে। 

শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন এলাকার পরিবেশ শান্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যই মূলত এই অস্ত্রগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন গ্রাম থেকে মারামারির সময় দেশীয় এই অস্ত্রগুলো উদ্ধার করে জব্দ করা হয়েছিল। যেকোনো সময় যেকোনো জায়গায় পুলিশের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার