হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ AM

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০১:১৯:০৬ AM

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিকী ছবি


হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৫) নামে একমোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। পারভেজ আলম ও সাব্বির আহমেদ নামে ওই দুইজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের মোহনা কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের হরিতলা গ্রামের আজাদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫) তার দুই সহযোগী পারভেজ আলম ও সাব্বির আহমেদকে সাথে নিয়ে মোটরসাইকেলে বাহুবল ইসলামাবাদ থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কে মোটরসাইকেলকে একটি ট্রাক্টর চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তায় পাশে গিয়ে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানজিনা ফারহীন সাইফুলকে মৃত ঘোষণা করেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান