অধ্যাপক ডা: কামরুল আহসান এর নেতৃত্বে ১১ জন ডাক্তার নিয়ে লাখাইয়ে ফ্রি-মেডিকেল ক্যাম্প
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ AM

অধ্যাপক ডা: কামরুল আহসান এর নেতৃত্বে ১১ জন ডাক্তার নিয়ে লাখাইয়ে ফ্রি-মেডিকেল ক্যাম্প

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৯:৫১:৫৭ AM

অধ্যাপক ডা: কামরুল আহসান এর নেতৃত্বে ১১ জন ডাক্তার নিয়ে লাখাইয়ে ফ্রি-মেডিকেল ক্যাম্প

লাখাইয়ে ফ্রি-মেডিকেল ক্যাম্প।


হবিগঞ্জের লাখাই উপজেলায় লাখাই  অভয়চরণ রাধাচরণ উচ্চ বিদ্যালয়   জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ১০৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প।  বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও  বিশ্ব বিদ্যালয়ের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও লাখাই অভয়চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ের  ছাত্র  অধ্যাপক ডাক্তার কামরুল আহসান এর নেতৃত্বে ১১ জন ডাক্তার এর  একটি  মেডিক্যাল  টিম  বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন।

১৭ মার্চ রবিবার সকাল থেকে লাখাই অভয়চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে  হাজার হাজার  নারী, পুরুষসহ নানা বয়সের রোগীরা  চিকিৎসা নিতে আসে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর শৃঙ্খলা রক্ষার দায়িত্ব  রয়েছেন, লাখাই ইউনিয়নের বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যগন ও  স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ এর অর্থোপিডিক্স বিভাগের বিভাগীয় প্রধান লাখাই উপজেলার  কৃতি সন্তান  ডাক্তার কামরুল আহসান, অর্থোপিডিক্স সহকারী অধ্যাপক ডাক্তার সম্রাট,ডাক্তার কামরুজ্জামান  সার্জন, ডাক্তার জিয়াউল ইসলাম , ডাক্তার ফাইয়াজ আহসান, ডাক্তার শহিদুল ইসলাম খান,  নাক কান বিশেষজ্ঞ সার্জন সহকারী  অধ্যাপক ডাক্তার গোলাম ফারুক, ডাক্তার নাশিকুল হক, ডাক্তার রেজাউর রহমান রিয়াদ,মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ তানভীর রহমান চৌধুরী, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সুমাইয়া ইসলাম। উল্লেখ্য  ফ্রি-মেডিকেল ক্যাম্পের নেতৃত্বকারী অধ্যাপক  ডাক্তার কামরুল আহসান লাখাই উপজেলার ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম এর চাচা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান