জগন্নাথপুরে জাতির জনকের জন্মবার্ষিকী উদযাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জাতির জনকের জন্মবার্ষিকী উদযাপন

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ১০:৩৮:২৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জাতির জনকের জন্মবার্ষিকী উদযাপন

ছবি : নিজস্ব


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিক উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৭ মার্চ)  সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেণিপেশার সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

এদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,  জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আওয়ামী লীগ নেতা আকমল খান, লুৎফুর রহমান সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন,সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, উপজেলা ছাত্র লীগের সাবেক ভারপ্রাপ্ত  সভাপতি কল্যাণ কান্তি রায় সানি,বর্তমান সভাপতি আব্দুল মুকিত প্রমুখ

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার