টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ১১:৪৬:৪২ পূর্বাহ্ন

টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে কোর জোনে অভিযান চালিয়ে ৬  লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি, প্লাস্টিকের চাঁই, কারেন্টের জাল, কেনাজাল, মশারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে গড়ে তোলা ১৭ টি হাঁসের খামার ধ্বংস করা হয়েছে।

শুক্রবার থেকে রবিবার তিন দিন কোর জোনে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, তাহিরপুর উপজেলার চৌকষ কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি  টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে তাহিরপুর থানা পুলিশ ও গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, আনসার সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে পানিতে পেতে রাখা অবৈধ চায়না দুয়ারি, প্লাস্টিকের চাঁই, কারেন্টের জাল মশারি জাল জব্দ করে। পরে প্রকাশ্যে টাংগুয়ার হাওর পাড়েই আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। এবং অবৈধ ভাবে বসবাসরত ১৭ টি হাসের খামার ধ্বংস করা হয়।

তাহিরপুর উপজেলা  সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি বলেন,  টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার নির্মূলে অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। সংরক্ষিত এলাকায় অনিয়মকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার