সুনামগঞ্জে দুই বছরেও সারেনি বন্যার ক্ষত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে দুই বছরেও সারেনি বন্যার ক্ষত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ১২:০৩:২০ অপরাহ্ন

সুনামগঞ্জে দুই বছরেও সারেনি বন্যার ক্ষত

ছবি: নিজস্ব


গত ২০২২ সালে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সুনামগঞ্জবাসী। ব্যাপক ক্ষতি হয় জান-মালের। ঢলের পানির তোড়ে ভেঙে যায় বিভিন্ন এলাকার সড়ক। তবে বন্যা চলে যাওয়ার প্রায় দুই বছর হতে চললেও সেই ক্ষতচিহ্ন রয়ে গেছে সড়কে। বিশেষ করে বন্যায় বিপর্যস্ত গ্রামীণ সড়কগুলো এখনো বেহাল দশায় আছে। সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের। 

২০২২ সালের ১৬ জুন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে উপজেলার সব কটি সড়ক বানের পানিতে তলিয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় সড়ক যোগাযোগব্যবস্থা। বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে এসব সড়ক থেকে পানি নেমে যায়। ফুটে উঠতে শুরু করে বন্যার ক্ষত। ভাঙন ও খানাখন্দে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। দুই বছর হতে চললেও এখনো সংস্কার করা হয়নি ক্ষতিগ্রস্ত সড়কগুলো। এ ছাড়া বেশ কয়েকটি সেতু ও কালভার্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, স্মরণকালের ভয়াবহ ওই বন্যায় এলজিইডির আওতাধীন এ উপজেলার কলকলিয়া-তেলিকোনা-চণ্ডীডর সড়কে পাঁচ কিলোমিটার, জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কে ছয় কিলোমিটার, চিলাউড়া-হলিদপুর সড়কে পাঁচ কিলোমিটার, কেশবপুর-এরালিয়া ভায়া রসুলগঞ্জ সড়কে ১০ কিলোমিটার, শিবগঞ্জ-রানীগঞ্জ সড়কে দুই কিলোমিটার ও মজিদপুর-এরালিয়া সড়কের দুই কিলোমিটার পথে বিশাল গর্ত ও খানাখন্দ রয়েছে। এ ছাড়া এ উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কসহ প্রায় ৬০ কিলোমিটার সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে।  

সিএনজিচালিত অটোরিকশাচালক হিরন মিয়া বলেন, ‘ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রায়ই আমাদের নানা বিপদের সম্মুখীন হতে হয়। যন্ত্রাংশ ভেঙে যায়। গাড়ির অনেক ক্ষতি হয়। তাই বাধ্য হয়ে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিতে হয়।

এলজিইডির সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘আমি এ জেলায় নতুন এসেছি। সব বিষয় জানা নেই। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর কাজ শুরু হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার