হবিগঞ্জে নিখোঁজের ৪ দিন পর নদীতে মিলল যুবকের লাশ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ AM

হবিগঞ্জে নিখোঁজের ৪ দিন পর নদীতে মিলল যুবকের লাশ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ০৫:৩৩:২৯ AM

হবিগঞ্জে নিখোঁজের ৪ দিন পর নদীতে মিলল যুবকের লাশ

বুলবুল আহমদ - ফাইল ছবি


হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর বুলবুল আহমেদ হৃদয় (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাই নদীতে সোমবার (১৮ মার্চ) সকালে তাঁর মরদেহ পাওয়া যায়।

হৃদয় চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুলবুল আহমেদ গত বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বাড়ির পাশে সোনাই নদীতে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। এ নিয়ে ওইদিন রাতেই মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সোমবার (১৮ মার্চ) সকালে স্থানীয় লোকজন সোনাই নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখতে পান। পরে খবর পেয়ে মাধবপুর থানা–পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

বিষয়টি নিশ্চিত করে ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। ত‌বে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান