নেই হাত ও পায়ের আঙুল, তবুও জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন জগন্নাথপুরের রেজাউল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সহযোগীতার আহ্বান

নেই হাত ও পায়ের আঙুল, তবুও জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন জগন্নাথপুরের রেজাউল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ০৫:৫১:৪৯ পূর্বাহ্ন

নেই হাত ও পায়ের আঙুল, তবুও জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন জগন্নাথপুরের রেজাউল

আঙুল ছাড়া হাত দিয়েই স্বপ্ন জয়ের চেষ্টা রেজাউল করিমের।


দু'হাতের আঙুল বিহীন হাত দিয়েই চলছে রেজাউল করিম (৮) এর জীবন সংগ্রাম। শারীরিক প্রতিবন্ধকতায় দমে যায়নি রেজাউল করিম। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ আর মনের জোর থাকায় অভাবের সংসারে দু'হাতের আঙুল বিহীন ছেলেকে পড়ালেখা করাতে হাল ছাড়েনি আবুলের পরিবার। প্রথম শ্রেণি থেকে আঙুল ছাড়া হাত দিয়ে লিখে শিক্ষা জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি।

বলছিলাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামের বসবাসরত দরিদ্র কৃষক আবুল হোসেন এর ছেলে রেজাউল করিমের কথা। রেজাউল করিম সুবিদপুর- ব্রাক্ষমগ্রাও তালীমুল কুরআন নুরানী মাদ্রাসা ২য় শ্রেণী ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিম ছোট বেলা থেকে হাত ও পা ছিল না। আস্তে আস্তে বড় হয়ে উঠলে তার চেষ্টায় আঙুল ছাড়া হাত ও পা দিয়ে একটু করে দাড়িয়ে সে এখনো কারও সহযোগিতা ছাড়া একা একা চলাচল করতে পারে। লেখা পড়া প্রতি ছিল প্রবল ইচ্ছা ও আগ্রহ। প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গেলে তাকে ভর্তি করতে চাননি শিক্ষকগণ।

এমনটাও বলছেন যার হাতের আঙুল নেই সে লিখবে কিভাবে? মাদ্রাসায় ভর্তি হয়ে রেজাউল করিম প্রথম শ্রেণি থেকে হাতের আঙুল ছাড়া লিখে প্রথম শ্রেণির পরীক্ষায় পাস করেছেন। রেজাউল করিম অনেক মেধাবী পাশাপাশি পড়াশোনার প্রতি তার অনেক আগ্রহ রয়েছে।

রেজাউল করিম সঙ্গে কথা হলে তিনি বলেন, বাবা-মা ও হুজুরদের অনুপ্রেরণায় আমি পড়াশোনা করতে পারছি। হাতের ও পায়ের আঙুল ছাড়া আমার চলাফেরায় অনেক কষ্ট হয়। কৃত্রিম হাতের আঙুল হলে আমি নিত্য প্রয়োজনীয় কাজ নিজেই করতে পারতাম। আমি বড় হয়ে আলেম হতে চাই।

রেজাউল করিমের বাবা আবুল মিয়া বলেন, আমার এক ছেলে ও দুই মেয়ের সংসার চালাতে কুব কষ্ট করতে হয়। তাদের পড়াশোনা করানোর খরচ জোগাতে অনেক কষ্ট হয়ে যায়। টিভি চ্যানেলে দেখি কত মানুষের আলগা (কৃত্রিম) হাত-পায়ের সাথে আঙুল লাগিয়ে স্বাভাবিক ভাবে জীবনযাপন করে। আমার ছেলেকে যদি এমন দুটো হাতের আঙুল লাগানো গেলে চলাফেরা ও পড়াশোনা করতে পারতো।

সুবিদপুর- ব্রাক্ষমগ্রাও তালীমুল কুরআন নুরানী মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা সাদিকুর রহমান জানান, রেজাউল করিম মেধাবী ও প্রতিভাবান ছাত্র। দুই হাত পায়ের আঙুল না থাকলেও হাতের শক্ত অংশ দিয়ে লিখলেও অনেকের চেয়ে লেখা অনেক সুন্দর। আমাদের মাদ্রাসার সকল শিক্ষকরা হোসেনের প্রতি আন্তরিক। হোসেন পারিবারিক ও মানসিক ভাবে সাহস পেলে ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করতে পারবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার