নবীগঞ্জের শিক্ষার্থী তাহসিন হত্যা: ঢাকায় গ্রেফতার শাফি আহমেদ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ AM

নবীগঞ্জের শিক্ষার্থী তাহসিন হত্যা: ঢাকায় গ্রেফতার শাফি আহমেদ

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ১০:৩০:০৫ AM

নবীগঞ্জের শিক্ষার্থী তাহসিন হত্যা: ঢাকায় গ্রেফতার শাফি আহমেদ

ছবি : নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বহুল আলোচিত  কলেজ শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার অন্যতম আসামী সাফি আহমেদকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।  

সোমবার ( ১৮ মার্চ) বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।আসামি শাফি আহমেদ (২৫)  রাজনগর গ্রামের কুদরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলীর নির্দেশনায় এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

উল্লেখ্য, নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যাকান্ডে মান্না'কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলো জুয়েল, রিহাত, সাফি,রিমন,জাকির, লাদেন, সাজু,সাজ্জাত,রাতুল ও মওদুদ। নিহত তাহসিনের মা" মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মাসুক আলী৷

এম সি



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান