হবিগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ AM

হবিগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ০৬:২৯:১৯ AM

হবিগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি লেচু মিয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন। 

তিনি জানান, শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকার একটি হোটেলের সামন থেকে লেচু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত লেচু মিয়া বাহুবল উপজেলার বানিয়াগাও গ্রামের ইয়াদুল হোসেনের পুত্র। পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ী লেচু মিয়াকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাইফুল ইসলাম সুমন নামে অপর আরেক মাদক কারবারির কাছ থেকে মাদকগুলো ক্রয় করেছে। 

গ্রেফতারকৃত লেচু মিয়ার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। সে জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান