ছবি : নিজস্ব
সুউজারল্যান্ডের অর্থায়নে পরিচালিত বেসরকারী সংস্থা রূপান্তরের 'আস্হা' প্রকল্পের নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ বুধবার চুনারুঘাট উপজেলার ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে শান্তি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করণে নাগরিক প্ল্যাটফর্মের সাথে যুব ফোরামের এক সমন্বয় তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতি সুরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল সুন্দর সমাজ গঠনে যুবকদের সম্পৃক্ততা ও সামাজিক বিভিন্ন অসংগতিপূর্ণ আচরণ রোধে বিভিন্ন তথ্য নাগরিক প্ল্যাটফর্মের সদস্যদের কাছে তুলে ধরেন চুনারুঘাট যুব ফোরামের সদস্যবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের হবিগঞ্জ জেলা সদস্য ও চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ আহমদ চৌধুরী, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য রাবেয়া খাতুন।
এছাড়া উপস্থিত ছিলেন চুনারুঘাট যুব ফোরামের সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন যুবকরা দেশের ভবিষ্যৎ এদেরকে সঠিক নেতৃত্ব প্রদান করতে হবে। পাশাপাশি সমাজ গঠনেও তাদের ভূমিকা রাখতে হবে। তাদের সামাজিক অনেক দায়িত্ব রয়েছে তারা সেগুলি কোন প্রকারের লাভের আশা ছাড়াই করতে হবে এটা তাদের নৈতিক দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা,এলাকার উন্নয়ন, মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার পিছনে বেশ ভূমিকা রাখবে।
বেসরকারি উন্নয়ন সংস্থার রূপান্তর ও আস্থা প্রকল্পের আওতায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তর আস্থা প্রকল্পের ক্লাসটার সমন্বয়কারী হাসান তারেক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান ও রাজিব হাসান। সভা শেষে সাংবাদিক মাসুদ আলম কে আহবায়ক ও ৬জনকে যুগ্ন আহবায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা যুব ফোরাম গঠন করা হয়।
এম সি




