ব্লাড ক্যান্সারে আক্রান্ত এতিম আকিব মিয়ার চিকিৎসায় এগিয়ে আসুন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত এতিম আকিব মিয়ার চিকিৎসায় এগিয়ে আসুন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ১০:১২:৫৮ পূর্বাহ্ন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত এতিম আকিব মিয়ার চিকিৎসায় এগিয়ে আসুন

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র সৈয়দপুর হাড়ীকোণা মৃত আখলুছ মিয়া ও সপ্না বেগমের ছেলে আকিব মিয়া (১২) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন থেকে অসুস্থ রয়েছে।

অসহায় ও এতিম পরিবারের সন্তান আকিবকে তার আত্মীয়-স্বজনের আর্থিক সহযোগিতায় সিলেট এবং ঢাকার ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়েছে। অসুস্থ আকিব গত কয়েকদিন পূর্বে তার আত্মীয়স্বজনকে নিয়ে সৈয়দপুর আলীয়া মাদরাসায় এসে সকল শিক্ষকদের সামনে কেঁদে কেঁদে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে আবদার করে। এতিম শিশু আকিবের কথা শুনে উপস্থিত সকলের চোখে পানি চলে আসে। মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র ও বিভিন্ন ব্যস্ততায় মাদরাসার ছাত্র আকিব'র চিকিৎসার জন্য কোন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়নি। 

খবর নিয়ে জানা যায়; ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা রহমানকে একটি প্রাইভেট হাসপাতালে আকিবকে দেখানো হয়েছে। ডাক্তার তাকে ঢাকার কোন একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে এবং কমপক্ষে দুই-তিন মাস বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে পর্যবেক্ষনে রাখতে পরামর্শ প্রদান করেন। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষার মাধ্যমে প্রতীয়মান হয় যে, আকিবের উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। 

তাই দেশ-বিদেশের সকল মানবিক ও দানবীরদের প্রতি আকুল আবেদন, আসুন; আমরা সকলে মিলে আকিবকে বাঁচাতে তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে আসি। 

হাসপাতালের ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এমতাবস্থায় তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়বহন করতে পারছেন না। তাই ছেলের উন্নত চিকিৎসার জন্য তার মা সমাজের বিত্তবান ব্যক্তি ও সংস্থার কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা :  বিকাশ নং-যোগাযোগ ০১৭৩৭-৪৭৩৪১২ ( মা-সপ্না বেগম ) ০১৭২২-৩৮০৯৪১ ( চাচা-মিজান মিয়া )

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার