মসজিদের জমি নিয়ে সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলায় আসামি ৭৫
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

মসজিদের জমি নিয়ে সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলায় আসামি ৭৫

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ১০:৩০:১৯ পূর্বাহ্ন

মসজিদের জমি নিয়ে সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলায় আসামি ৭৫

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) ইকবাল হোসেনের পক্ষের মোহাম্মদ আলী বাদি হয়ে জগন্নাথপুর থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এরআগে ১২ মার্চ আনা মিয়া পক্ষের বিজয় আহমদ বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।তবে দু’টি মামলা দায়ের পর এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সংর্ঘষের ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৯ মার্চ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামে মসজিদের জমি নিয়ে সাবেক ইউপি সদস্য আনা মিয়া ও একই গ্রামের ইকবাল হোসেনের লোকজনের মধ্যে সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এরমধ্যে গুরুতর ১৬ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার