দিরাইয়ে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়ন শিক্ষক বরখাস্ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

দিরাইয়ে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়ন শিক্ষক বরখাস্ত

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ০৭:৩৪:৩৫ পূর্বাহ্ন

দিরাইয়ে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়ন শিক্ষক বরখাস্ত


সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত সহকারী শিক্ষক কল্যাণ দেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া।

তিনি বলেন, বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর অভিভাবক সহকারী শিক্ষক কল্যাণ দের বিরুদ্ধে তাদের শিশুদের যৌন হয়রানি করার লিখিত অভিযোগ দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুতফা রানী দাস বরাবরে। তিনি বিষয়টি আমাকে জানালে আমি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্যারকে অবহিত করি। স্যারের নির্দেশনা অনুযায়ী আমি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। এরই পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে ভুক্তভোগীদের অভিভাবক যৌন হয়রানির অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে একাধিক ছাত্রীসহ অভিভাবকরা ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের আরও অভিযোগ আনেন।

পরে অভিভাবক ও শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন।

এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার