একের পর এক সিনেমার প্রস্তাব পাচ্ছেন আদাহ শর্মা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ AM

একের পর এক সিনেমার প্রস্তাব পাচ্ছেন আদাহ শর্মা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ০১:৪৩:১৯ AM

একের পর এক সিনেমার প্রস্তাব পাচ্ছেন আদাহ শর্মা

ছবি সংগৃহীত


একের পর এক নতুন সিনেমায় কাজের প্রস্তাব পাচ্ছেন বলিউডের বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা আদাহ শর্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক হয়েছে ভারতজুড়েই। সিনেমাটি নিষিদ্ধের দাবিও উঠেছে। এসবের মাঝেও অনেকেই এই সিনেমায় নায়িকার অভিনয়ের প্রশংসা করেছেন। যার কারণে আদাহ শর্মার কাছে এখন অনেক নতুন ছবির অফার।

অভিনেত্রী বলেন, ‘আমার কাছে এখন প্রচুর সিনেমার অফার আসছে। অনেকেই নতুন সিনেমা আমায় নিয়ে পরিচালনা করতে চাইছেন। অনেক চিত্রনাট্যের মধ্যে থেকে কাজ বেছে নিতে খুব ভালো লাগছে। আমি চাই ইন্ডাস্ট্রিকে আরও অনেক ভালো সিনেমা উপহার দিতে।’

‘দ্য কেরালা স্টোরি’তে কাজ করা প্রসঙ্গে আদাহ বলেছেন, ‘আমি এ সিনেমায় রাজি হওয়ার জন্য কিছুটা সময় নিয়েছিলাম। আমরা এ সিনেমায় কিছু আতঙ্কবাদীদের কথা বলেছিলাম। শুধু তাই নয়, বেশ কিছু ধর্মীয় ঘটনাও ছিল। এ সিনেমাটি নিয়ে মানুষের মনে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। কিন্তু যারা এ সিনেমা দেখেছেন, তাদের কিন্তু আদৌ কোনো বিভ্রান্তি ছিল না। প্রত্যেকের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়েছিল।’

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘দ্য কেরালা স্টোরি’তে দেখানো হয়েছে, কীভাবে কেরালার নারীদের 'জোর করে ধর্মান্তরিত' করা হয় এবং জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের নিয়োগ দেয়। গত ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভারতের রাজনৈতিক আলোচনাকে মেরুকরণ করা সিনেমাটি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ