শায়েস্তাগঞ্জের উদয়ন ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জের উদয়ন ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ১১:৩০:৪৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জের উদয়ন ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল

ছবি : নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উদয়ন ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২২ মার্চ) শায়েস্তাগঞ্জ বিসমিল্লাহ কমিউনিটি সেন্টার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উদয়ন ইউনিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সানুর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিবের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এমএফ আহমেদ অলি, উদয়ন ইউনিটির প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুস শহীদ, জেলা পরিষদের সদস্য আব্দুল আজিজ ফরহাদ, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়ালপার্ক-২ (প্রাণ-আরএফএল গ্রুপ) এর জিএম শাহিদ সেলিম।

বক্তব্য রাখেন-পৌর কাউন্সিলর আব্দুল জলিল, শায়েস্তাগঞ্জ ব্যকস সভাপতি আবুল কাশেম শিবলু, পৌর কাউন্সিলর মোঃ রজব আলী, মহিলা কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজল আলী, উদয়ন ইউনিটির সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, ডা. আনিসুর রহমান, মোহাম্মদ মানিক মিয়া, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক শফিক, মোহাম্মদ শাহিদ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সয়ন, কোষাধ্যক্ষ ফখরুল আলম, কার্যনির্বাহী সদস্য জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, মোহাম্মদ শামসুর রহমান প্রমুখ।

উদয়ন আবাসিক এলাকার মৃত্যুবরণকারী সকলের মাগফিরাত কামনায় ও উদয়ন ইউনিটির অন্যতম উপদেষ্টা জিসান টেলিকমের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদারের রোগমুক্তির জন্য ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ ফিরোজুল ইসলাম চৌধুরী।  এতে উদয়ন আবাসিক এলাকার বাসিন্দা ছাড়াও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার