জামালগঞ্জে নলকূপে উঠছে না পানি, সুপেয় পানি সংকটে হাজারো পরিবার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

জামালগঞ্জে নলকূপে উঠছে না পানি, সুপেয় পানি সংকটে হাজারো পরিবার

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০১:৩২:৪৯ পূর্বাহ্ন

জামালগঞ্জে নলকূপে উঠছে না পানি, সুপেয় পানি সংকটে হাজারো পরিবার


জামালগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের নলকূপে উঠছে না পানি। প্রয়োজন মিটাতে অনেকে অল্প কিছু সাবমার্সেবল নলকূপ থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গ্রামের হাজারো মানুষ। 

সরজমিনে সদর উপজেলার জামালগঞ্জ, সাচনা বাজার, চানপুর, লালপুর, সাচনাবাজার ইউনিয়নের মফিজনগর গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে গিয়ে পানি সংকটের সত্যতা পাওয়া যায়। এসব ইউনিয়নে বেশ কয়েকটি গ্রামে সুপেয় পানির সংকট চরম আকার ধারন করেছে। জামালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। বেশ কয়েক বছর আগে ৪শ’ থেকে ৪৫০ ফুট গভীরে পানির স্তর মিললেও এখন ৫শ’ ফুট গভীরে মিলছে না। এতে করে অচল হয়ে পড়েছে অনেক নলকূপগুলো। কিছু কিছু নলকূপে পানি মিললেও তা পর্যাপ্ত নয়। 

মফিজনগর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. কবির হোসেন জানান, পানির সংকট মোকাবেলায় গ্রামের মানুষকে বহু দূর থেকে খাবার পানি আনতে হচ্ছে। অনেকে পানির ভিতরের পাইপ খুলে আরও বেশী করে পাইপ লাগাচ্ছে তাতেও মিলছেনা পানি। সেসব জায়গায় সাবমার্সেবল নলকূপ রয়েছে সেখানে পানি উঠলেও তা অতিনগন্য।

হরিপুর গ্রামের ৭০ বছর বয়সী আবুল হোসেন বলেন, পানির অপর নাম জীবন। কিন্তু সেই পানিই এখন আমাদের কাছে সোনার হরিণে পরিনত হয়েছে। এক কলস পানির জন্য এর বাড়ি ওর বাড়ি যেতে হচ্ছে। তারপরও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। এ ভোগান্তির কথা বলে বুঝানো যাবে না। রোজার মাসে খুব কষ্ট করে আমাদের দিন যাচ্ছে। 

নয়াহালট হিন্দু পাড়ায় ধীমান বৌদ্ধ বলেন, হঠাৎ করে গ্রামের বেশ কয়েকটি টিউবওয়েলে পানির সংকট দেখা দিয়েছে। টিউবওয়েল ১ ঘন্টা চাপলেও পরিবারের জন্য এক বেলার পানি নিতে পারি না। এই সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় কাজগুলো করতে পারছি না। 

চানপুর গ্রামের মফিজ মিয়া বলেন, যারা বড়লোক তারা সাবমার্সেবল নলকূপ বসিয়ে পানি তুলছেন। আর কষ্টে আছেন আমাদের মতো গরিবরা। পানি সংকট নিরসনের জন্য স্থানীয় প্রশাসনকে জরুরী উদ্যোগ নিতে অনুরোধ করেছে গ্রামবাসী। 

টিউবওয়েল মিস্ত্রি রাকিব আলী বলেন, গত দুই তিন বছর ধরে ফাল্গুন—চৈত্র মাসে পানির স্তর নেমে যাচ্ছে। যার কারণে কয়েক বছর আগের ৪৬০ ফুটের টিউবওয়েল থেকে এখন পানি আসছে না। বর্তমানে যারা ৬৭০ ফুট গভীরের নলকূপ বসিয়েছে তাদের নলকূপে পানি আসলেও তা—পরিমানের তুলনায় অনেক কম। অনাবৃষ্টি ও খাল—বিলগুলো ভরাট হয়ে যাওয়ায় এ সমস্যা হচ্ছে বলে জানান তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সরকারি ভাবে ২ বছর যাবত প্রতিটি উপজেলায় শতাধিক সাবমার্সেবল টিউবওয়েল দেওয়া হয়েছে। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী প্রতি দশটি পরিবারের জন্য একটি টিউবওয়েল বরাদ্দ থাকলেও নিয়মনীতি উপক্ষা করে প্রভাবশালী ব্যক্তিগণ রাজনৈতিক ছত্রছায়া থেকে শতকরা ৯০টি নলকূপ ব্যক্তিগত ভাবে বসানো হয়েছে। যার কারণে বিপুল পরিমান জনগণ বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে। 

ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বলেন, ইউনিয়নের অনেক গ্রামেই নলকূপে পানির সংকট দেখা দিয়েছে। পানির এই সংকট দূর করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন এই চেয়ারম্যান। 

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা জানান, অনাবৃষ্টি ও খরায় খাল—বিল, নদী—নালা শুকিয়ে গেছে। এছাড়া পানির লেয়ার অনেক নিচে চলে যাওয়ার এ সমস্যা সৃষ্টি হচ্ছে। পানির স্তর সহ সবকিছু পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিতে উর্ধ্বতন কতৃর্পক্ষকে জানানো হয়েছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার