সুনামগঞ্জের ফ্লাওয়ার লেকে ছুটছেন দর্শনার্থীরা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ফ্লাওয়ার লেকে ছুটছেন দর্শনার্থীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০১:৫১:৪৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ফ্লাওয়ার লেকে ছুটছেন দর্শনার্থীরা


শহরের ব্যস্ততা আর ক্লান্তি দূর করতে অনেকেই বিভিন্ন দর্শনীয় সআনে ছুটে যান সুযোগ পেলেই। তেমনই এক দর্শনীয় স্থান হলো সুনামগঞ্জ। শিমুল বাগান থেকে শুরু করে টাঙ্গুয়ার হাওয়ার এমনকি জমিদার বাড়িসহ আরও টুরিস্ট স্পট আছে সেখানে।

তেমনই একটি স্পট হলো ফ্লাওয়ার লেক। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন, সেটি এক ফুলের রাজ্য। সুনামগঞ্জে গড়ে ওঠা ফ্লাওয়ার লেকে ফুলের রাজ্যে বিচর পরিবার-পরিজন নিয়ে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা।


সেখানে গিয়ে কেউ সেলফি তুলছেন, কেউ প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছেন। এতে এই বাগানকে ঘিরে আয়ের পথ তৈরি হয়েছে উদ্যোক্তাসহ ফটোগ্রাফারদের।

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে তিন একর পরিত্যক্ত জায়গা ভাড়া নিয়ে ফ্লাওয়ার লেক নামে ফুলের বাগান তৈরি করেন সাত উদ্যোক্তা। তার মধ্যে একজন কলেজ শিক্ষার্থী মো মিজান।

পড়ালেখার পাশাপাশি জমানো টাকা দিয়ে ৭ জন বন্ধু মিলে তৈরি করেন ফুলের বাগান। যে বাগানটিতে আছে পিটুনিয়া, সেলভিয়া, সেলুসিয়া, ডালিয়া, গেজিনিয়া, গাদা, কসমস, চন্দ্রমলিকাসহ মোট ২৫ ধরনের ফুল।

তিনি জানান, বেকার না থেকে পড়ালেখার পাশাপাশি আয়ের উৎস হিসেবে এই নার্সারি গড়ে তুলেছেন। যা এরই মধ্যে সুনামগঞ্জের মানুষের নজর কেড়েছে।

এদিকে এই বাগান তৈরি করতে ডিসেম্বর মাসের প্রথম দিকে প্রায় ২৫ ধরনের ফুলের চারা সিলেট থেকে আনতে ও এগুলোকে পরিচর্যা করতে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে উদ্যোক্তাদের।


একই সঙ্গে দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে ওয়াশরুম, ক্যান্টিন, লেকের ওপর বাঁশের সেতুসহ ছবি তোলার বিভিন্ন স্পটের ব্যবস্থা আছে। মাত্র ২০ টাকার টিকিট কেটে এই বাগান দেখতে পারবেন।

দর্শনার্থীরা জানান, শহরের ক্লান্তি ভুলতে শীতকে অপেক্ষা করে ফ্লাওয়ার লেকের সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছেন তারা। আর ফটোগ্রাফাররা বলছেন, এই বাগান ঘিরে ছবি তুলার মাধ্যমে তাদের আয়ের পথ তৈরি হয়েছে।

এদিকে বাগান মালিক ও উদ্যোক্তা রুবেল আহমদ বলেন, ‘এখানে একটি লেক আছে। সেটি দেখে এখানে বাগান করার পরিকল্পনা মাথায় আসে। পরে আমরা সাতজন প্রায় সাড়ে ৩ লাখ টাকার খরচ করে এখানে বাগান করেছি।’

‘নাম দিয়েছি ফ্লাওয়ার লেক। প্রতিদিন এই লেক থেকে দুই থেকে তিন হাজার টাকা আয় হচ্ছে। আশা করছি, এই লেককে কেন্দ্র করে এই মৌসুমে ৮ থেকে ১০ লাখ টাকার বাণিজ্য হবে।’

কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ মোট ৭ উদ্যোক্তা মিলে গড়ে তুলেছেন এই ফ্লাওয়ার লেক। শহরের যানজট ও ইট পাথরের দেওয়াল থেকে বের হয়ে একটু স্বস্তির নিশ্বাস নিতে এই ফ্লাওয়ার লেকে এসে ভিড় করছেন দর্শনার্থীরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার