হবিগঞ্জের লাখাইয়ে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

হবিগঞ্জের লাখাইয়ে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০৬:০৮:১৮ পূর্বাহ্ন

হবিগঞ্জের লাখাইয়ে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০

প্রতিকী ছবি


হবিগঞ্জের লাখাইয়ে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শুক্রবার ওই গ্রামের দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। এর জেরে তাদের গোষ্ঠীর লোকজন শনিবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে ফজর আলীর ছেলে আতিকুল ইসলাম (৪৫), জাকির মিয়া (৫৫), মহরম আলীর ছেলে হোসেন শাহ (৩২) ও শফি মিয়া চৌধুরীর ছেলে হালিম চৌধুরীকে (৪০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। শিবপুর গ্রামটি অনেকটা দুর্গম। তাই যাতায়াতেও কিছুটা সমস্যা হয়।তিনি আরও বলেন, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে তাদের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জেনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার