ছবি : নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বর্ষীয়ান মুরুব্বি ও বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব হাজি মনির উদ্দিনের জানাযা সম্পন্ন করা হয়েছে। হাজি মনির উদ্দিন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের পিতা। সদাহাস্যজ্বল ধার্মিক এই গুনি মানুষটি আজ শনিবার দূপুর ২টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
মরহুম হাজি মনির উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট -৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি।
এদিকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রাত সাড়ে দশ ঘটিকায় দরবস্ত ইউনিয়নের শ্রিখেল এলাকায় প্রতিকুল আবহাওয়ার কারণে একটি কমিউনিটি সেন্টারে মরহুমের জানাযার নামাজ সম্পন্ন করা হয়েছে। জানাযায় জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট সহ এর আশপাশের উপজেলা থেকে শতশত মুসল্লী, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিত্ব,জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন অংশ নেয়।
এ সময় মরহুমের জানাযায় আরো উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলাম বাহার,চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ, সিলেট সদরের খাদিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুর রাজ্জাক রাজা, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার প্রকাশক ফারুক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
জানাজার নামাজ পড়ান মাওলানা মুদছির আহমদ। জানাজার নামাজের পূর্বে মরহুমের পুত্র জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ তিনি সকলের নিকট পিতার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন। পরে শ্রীখেল গ্রামে তাদের সামাজিক গোরস্তানে দাফন করা হয়।
এম সি




