শাল্লায় যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়ার উদ্যােগে ইফতার বিতরণ।
সুনামগঞ্জের শাল্লায় মার্কুলি গ্রামের আনহার মিয়ার উদ্যােগে ও অর্থায়নে প্রায় দেড়শত প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে। ২৪ মার্চ রবিবার উপজেলার নারকিলা গ্রামের মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসী ও মুসল্লীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষেই মূলত তিনি এই আয়োজনটি করেছেন। যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়ার উদ্যােগে ও স্থানীয় সাংবাদিক পাবেল আহমেদের তত্বাবধানে এই ইফতার বিতরণ কার্যক্রমটি সম্পন্ন করা হয়েছে। ইফতার বিতরণে গ্রামের মুরুব্বীয়ান,তরুণ ও শিশুরা অংশগ্রহণ করেছেন।
পরিশেষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
জৈন্তাবার্তা/জেএ




