ছবি : নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার সচেতন নাগরিক সহ সর্বস্থরের জনগণের সহযোগিতায় কামনা করেছেন জৈন্তাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুুমাইয়া।
তিনি সীমান্ত জনপদ জৈন্তাপুর উপজেলার চলমান উন্নয়ন কাজ বাস্তবায়নে সবাই-কে এগিয়ে আসার আহবান জানান। সরকারি সকল সেবা নাগরিকদের নিকট সহজে পৌছে দিতে তিনি কাজ করার অঙ্গিকার করেন। একটি সমৃদ্ধশালী জৈন্তাপুর উপজেলা বিনির্মানে সাংবাদিক সমাজ সহ সবার সহযোগিতা চেয়েছেন।
রোববার (২৪ মার্চ ) বিকালে জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খানের নেতৃত্বে জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুুমাইয়া'র সাথে সৌজন্য সাক্ষাত করে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
পরে জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজেদুল ইসলাম-কে একটি সম্মাননা স্মারক উপহার প্রদান করেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম জৈন্তাপুর প্রেসক্লাব সাংবাদিক সহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে, সদস্য নাজমুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি: ইউসুফুর রহমান সহ অন্যান্যরা।
এম সি




