নর্থ ইষ্ট মেডিকেল হোস্টেলে ইফতার মাহফিল, কিরাত ও নাশিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
পবিত্র মাহে রামাদান উপলক্ষে নর্থ ইষ্ট মেডিকেল হোস্টেল গ্রাউন্ড এ ইফতার মাহফিল, কিরাত এবং নাশিদ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ বয়েজ হোস্টেল কতৃক রবিবার (২৪ মার্চ) বিকেলে দক্ষিণ সুরমার চন্ডীপুলস্হ নর্থ ইষ্ট মেডিকেল হোস্টেল গ্রাউন্ডে আয়োজিত ইফতার মাহফিল, কিরাত এবং নাশিদ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজাল মিয়া এবং নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ডেপুটি ডাইরেক্টর অধ্যাপক ডাঃ মোঃ জসিম উদ্দিন , সহকারী পরিচালক ডাঃ ফাহমিদুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ডাক্তারবৃন্দ।
জৈন্তাবার্তা/জেএ




