কোম্পানীগঞ্জে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ১
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ১

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ০২:০৬:৫৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ভারতীয় ফেন্সিডিলসহ আটক ১

কোম্পানীগঞ্জে ভারতীয় ফেন্সিডিলসহ আটক একজনকে আটক করে পুলিশ।


সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সংলগ্নে বর্ণী এলাকা হতে ৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি সিএনজি (অটোরিকশা)সহ পাবেল আহমদ (২৪) নামের এক যুবককে আটক করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। 

আটকৃত পাবেল মিয়া উপজেলার গৌরিনগর গ্রামের ইউসুব আলীর পুত্র। অপর পলাতক আসামি একই গ্রামের আব্দুস সাত্তারের পুত্র মোশাহিদ মিয়া (৩৫)।

পুলিশ জানায়, রবিবার (২৪ মার্চ) দুপুর ২টায় উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন বীট কর্মকর্তা উপ-পরিদর্শক অজয় চন্দ্র রায়ের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সিএনজি (অটোরিকশা) থেকে ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬৮ ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৬৮ হাজার টাকা।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বহনকারী একটি সিএনজি (অটোরিকশা) ও ৬৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজনকে আটক, অপর এক আসামি পলাতক দেখিয়ে কোম্পানীগঞ্জ থানা মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার