নিজ গ্রামে সংবর্ধিত যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা মো: আব্দুস সামাদ।
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খাজাকালু গ্রামবাসী কতৃক সংবর্ধিত হলেন যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ আব্দুস সামাদ।
এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে খাজাকালু জামে মসজিদে সংবর্ধনা অনুষ্ঠান এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
খাজাকালু যুব সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠান সংবর্ধিত অতিথির বক্তব্যে আব্দুস সামাদ বলেন, এলাকায় জনকল্যাণমূলক কাজের জন্য আজ আমি সংবর্ধিত হলাম, যা আমার কাছে খুবই সম্মানজনক একটি ব্যাপার।
আমি মানুষকে ভালোবাসি, তাই এভাবেই সবার ভালোবাসায় থাকতে চাই। আমার সাধ্য অনুযায়ী সমাজের জন্য কাজ করে যেতে চাই। আল্লাহ আমাকে মানুষের জন্য কাজ করার যে স্বদিচ্ছা দিয়েছেন, এতে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। কারণ সমাজের এমন অনেক মানুষ আছে যাদের টাকার অভাব নেই কিন্তু সমাজের কল্যাণে কাজ করতে পারে না। আমার এলাকার আরও অনেক কাজ করার পরিকল্পনা রয়েছে। দোয়া করবেন যেন এই অসমাপ্ত কাজগুলা সফলভাবে সম্পন্ন করতে পারি।
খাজাকালু যুব সংঘের সভাপতি আনহার আলীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, লালাবাজার ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ও লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী সিফতা, খাজাকালু মসজিদ ও লালাবাজার শাহী ঈদগাহ’র মোতায়ালি মবশ্বির আহমদ, খাজাকালু মসজিদ নির্মাণ কমিটির সভাপতি জিতু মিয়া, খাজাখালু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মৌলানা নজরুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের মেম্বার মুক্তার আহমদ সহ বিশিষ্টজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ আব্দুস সামাদকে ক্রেস্ট প্রদান করেন।
জৈন্তাবার্তা/জেএ




