সিলেটে দুই ছিনতাইকারী গ্রেফতার।
সিলেটে দুই ছিনতাইকারী গ্রেফতার
সিলেট নগরীর শাহপরান থানা এলাকা
রবিবার (২৪ মার্চ) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মাহনগরেরে টিলাগড় (বটেরতল) এলাকার রাজিওল ইসলাম রাজুর ছেলে আমিনুল ইসলাম রাজবীর (২০) ও শাহপরাণ (রহঃ) থানাধীন লাকড়িপাড়া এলাকার বিপ্লব মিয়ার ছেলে মো. নাজমুল হক (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ:) থানার একটি টিম রবিবার (২৪ মার্চ) রাত আড়াইটার দিকে মাহনগরেরে টিলাগড় এলাকা থেকে আমিনুল ইসলাম রাজবীর (২০) ও রাত চারটার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন লাকড়িপাড়া এলাকা থেকে মো. নাজমুল হককে (২৫) গ্রেফতার করা হয়। তারা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম চালাতো বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




