হবিগঞ্জে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ০৫:১২:৫৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

হবিগঞ্জে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন।


হবিগঞ্জে বকেয়া পরিশোধ ও ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে মানববন্ধন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ সোমবার দুপুরে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের আয়োজনে জেলা সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হলেও ইন্টার্ন চিকিৎসকেরা ন্যায্য বেতন-ভাতা পাচ্ছি না। অতীতে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় ১৫ হাজার টাকা কোনোভাবেই একজন ইন্টার্ন চিকিৎসকের পরিশ্রমের মূল্যায়ন হতে পারে না। ইন্টার্নদের সব বকেয়া ভাতা পরিশোধ এবং ইন্টার্ন ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা হোক।’

হবিগঞ্জ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোশাহিদ চৌধুরী বলেন, ‘আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো আমরা ভাতা পাইনি। অবিলম্বে ইন্টার্নদের বকেয়া ভাতা পরিশোধ এবং বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করা সময়ের দাবি।’

মানববন্ধন শেষে এই দুই দাবিতে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেন ইন্টার্ন চিকিৎসকেরা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার