জকিগঞ্জ থানা পুলিশের ইফতার সামগ্রী বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

জকিগঞ্জ থানা পুলিশের ইফতার সামগ্রী বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ১০:০৪:১৯ পূর্বাহ্ন

জকিগঞ্জ থানা পুলিশের ইফতার সামগ্রী বিতরণ

ছবি : নিজস্ব


সিলেটের জকিগঞ্জে পুলিশের পক্ষ থেকে শতাধিক অসহায় লোকজনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকে চাল, তেল, ছোলা, চিনিসহ অন্যান্য উপকরণ ছিলো।

সোমবার বিকেলে সিলেট জেলা পুলিশের সহযোগিতায় থানা পুলিশের ব্যবস্থাপনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বারহাল ইউনিয়নের শাহবাগে এবং থানা কম্পাউন্ডে পৃথকভাবে অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বিধবা মহিলা ও অসহায় লোকজনের মধ্যে বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বারহাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম, থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র রায়, উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ হোসেন, উপপরিদর্শক (মিডিয়া) মফিদুল ইসলাম সজল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক প্রমূখ।

ইফতার সামগ্রী বিতরণকালে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ বলেন, পুলিশ সবসময়ই মানবিক কাজ করে যাচ্ছে৷ দেশের যেকোন প্রেক্ষাপটে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়ায়। পবিত্র মাহে রমজানে অসহায় মানুষের কথা চিন্তা করে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে জকিগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিকে, পুলিশের পক্ষ থেকে ইফতার সামগ্রী উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন উপকারভোগী লোকজন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার