সিসিকের উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সিসিকের উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ১০:৩৩:১৮ পূর্বাহ্ন

সিসিকের উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

সিসিকের উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়।


ফুটপাত দখলমুক্ত করতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে সোমবার (২৫ মার্চ) অভিযান পরিচালনা করা হয়।

নগরীর নয়াসড়ক, কাজিটুলা ও তার আশেপাশের এলাকায় রাস্তায় নির্মাণ সামগ্রী রাখাসহ ফুটপাত দখল করে ওয়ার্কশপ ও রেস্তোরাঁ দোকান উচ্ছেদ করে আভিযানিক দল। এসময় নগদ ২২ হাজার ৫শ টাকা অর্থদ- করা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করে পথচারি হাটাচলার ব্যবস্থা গ্রহণ করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (২৫ মার্চ) নয়াসড়ক, কাজিটুলা ও তার আশেপাশের এলাকায় অভিযান করে সিসিক কর্তৃপক্ষ। এসময় বিভিন্ন দোকান উচ্ছেদ ও ফুটপাত দখল করা ব্যবসায়ীদের জরিমান আদায় করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের একটি আভিযানিক দল ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার