‘শেখ হাসিনা দেশের অভুতপূর্ব উন্নয়ন করছেন’
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

‘শেখ হাসিনা দেশের অভুতপূর্ব উন্নয়ন করছেন’

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ১১:৩৮:০১ পূর্বাহ্ন

‘শেখ হাসিনা দেশের অভুতপূর্ব উন্নয়ন করছেন’

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুরে শনির হাওর, বর্ধীত গুরমার হাওর,মাটিয়ান হাওরের গুরুত্বপূর্ণ বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ও জেলা পরিষদের সম্মানিত সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান।  সোমবার  (২৫ শে মার্চ)  দিনব্যাপি শনির হাওর, গুরমার হাওর,  মাটিয়ান হাওরের ৪৯,৫০, ৫১, ৭৬.৭৭.৭৮.৫.৬.৭ নাম্বার পিআইসির বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন তিনি।

গুরুত্বপূর্ণ এসব বাধ পরিদর্শন কালে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার মিয়া,বিশিষ্ট ব্যাবসায়ী মুসাব্বির মিয়া,তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি সেলিম আখন্জি, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য সামায়ুন কবির, রাসেল মিয়া, ইমন সহ অনেক নেতা কর্মী।

বাঁধ পরিদর্শন কালে জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান বলেন,  আমরা আজকে হাওরের  বিভিন্ন বাঁধ পরিদর্শন করেছি। আমাদের তাহিরপুর উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যেই  হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন হবে।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে হাওরের ফসল  ও হাওর পাড়ের মানুষদের রক্ষায় স্থায়ী  ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাওরবাসি যাতে নির্বিঘ্নে তাদের কষ্টের ফসল  ঘরে  তুলতে পারে সেজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খবর রাখছেন।

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী বলেন, আমাদের প্রিয় নেত্রী  শেখ হাসিনা দেশের অভুতপূর্ব উন্নয়ন করছেন। আমরা  তার উন্নয়নের বার্তাটুকু মানুষের দোয়ারে দোয়ারে পৌছে দিচ্ছি। কৃষকের সোনালী ফসল ঘরে তোলার জন্য হাওরের  বাঁধ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিছু কিছু স্থানে আংশিক অসমাপ্ত কাজ আছে সেটাও তারাতাড়ি শেষ হয়ে যাবে বলে আশা করছি।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার