সুনামগঞ্জ-সিলেট বিকেএসপির খেলোয়াড় বাছাই ১৮ ও ১৯ এপ্রিল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সুনামগঞ্জ-সিলেট বিকেএসপির খেলোয়াড় বাছাই ১৮ ও ১৯ এপ্রিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ১২:০৫:৩৯ অপরাহ্ন

সুনামগঞ্জ-সিলেট বিকেএসপির খেলোয়াড় বাছাই ১৮ ও ১৯ এপ্রিল

ছবি : ইন্টারনেট


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অধীনে সিলেট- সুনামগঞ্জে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২৪ শুরু হচ্ছে। এরমধ্যে সিলেটে ১৯ এপ্রিল ও সুনামগঞ্জে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেট জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই করা হবে।

খেলোয়াড় নির্বাচন এবং প্রশিক্ষণ পদ্ধতি

এ কার্যক্রমের অধীন ২১ টি ক্রীড়া বিভাগ, যথা: আর্চারি, এ্যাথলেটিকস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যূটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনুর্ধ্ব ৮-১২ বৎসর বয়সী  খেলোয়াড় নির্বাচন করা হবে। আর্চারি, এ্যাথলেটিকস, ক্রিকেট, ফুলবল, হকি, জুডো, শ্যূাটিং, টেবিল টেনিস, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় ছলেে ও ময়েে উভয়ই এবং বাস্কেটবল, বক্সিং, কারাতে, তায়কোয়ানডো, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন ক্রীড়া বভিাগে শুধু মাত্র ছলেদেরে বাছাই ও প্রশিক্ষণ প্রদান করা হবে।

দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্ধারিত ছক অনুযায়ী খেলোয়াড়দের বয়স যাচাই, শারীরিক যোগ্যতা ও সংশ্লিষ্ট খেলার পারদর্শিতার বিষয়ে বাছাই পরীক্ষা সম্পন্ন করবেন।

প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত ১০০০ জন খেলোয়াড়কে বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে ১মাস মেয়াদের প্রশিক্ষণ প্রদান করা হবে।  

প্রথম পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণকারী ১০০০ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০০ জনকে বাছাই করে পুনরায় ২য় পর্যায়ে বিকেএসপিতে (ঢাকা) এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নিরবিচ্ছিন্নভাবে ২ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা, খাওয়া, যাতায়াত খরচ, ট্র্যাকস্যুটসহ প্রয়োজনীয় ক্রীড়া সাজ-সরঞ্জাম প্রদান করা হবে। প্রশিক্ষণে সকল খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করা হবে। একজন আবদেনকারী একাধকি খলোর বাছাইযে অংশগ্রহণ করতে পারবে।

প্রয়োজনীয় তথ্যের জন্য এই ০১৭১৩-২৪৬০৪০, ০১৬০৭-৫০৬২৬৬, ০১৭১৬-৬৬২৩৩৮, ০১৬৭২-০৯৩৩৪৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়ছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার