পত্রিকার কাটিং।
সিলেটের গোয়াইনঘাটে ইটভাটা ভাড়া নিয়ে স্থানীয়দের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন জনৈক মাহবুবুর রহমান নামের এক ব্যক্তি। এবং ইটভাটা টি দখলের পায়তারা সহ তার স্ত্রী হাসিনা মমতাজকে দিয়ে একাধিক মামলা, বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে ইট ভাটার মালিক ও ভাড়াটিয়ার বিরোদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জনৈক মাহবুবুর রহমানের শালিকা ও ইটভাটার স্বত্বাধিকারী সানজিদা রহমান।
রোববার (২৪ মার্চ) সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন নন্দিরগাঁও ইউনিয়নে তার মালিকানাধীন নওয়াগাঁও ব্রিক্সস ফিল্ড (এনবিএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদারীপুর জেলার রাজৈব উপজেলার দক্ষিণ হোগলা গ্রামের শিপন খাঁনের স্ত্রী সানজিদা রহমান বলেন, আমার আপন বড় বোনের জামাই ঢাকা বনশ্রী ডি-ব্লক বাসা নং- ৯ এর বাসিন্দা মৃত ওয়াজের আলীর ছেলে মাহবুবুর রহমান ওরফে শামছুল হক ও আমার স্বামী ২০১৬ সালে নন্দিরগাঁও এলাকায় সিলেটস্থ জিয়াউল হকের নিকট হইতে ভাড়া নিয়া "ইটভাটার" ব্যবসা শুরু করেন। ইট ভাটার মালামাল ক্রয় করার জন্য মাহবুবুর রহমান আমার স্বামীর নিকট হইতে গত ১০/০২/২০১৬ইং তারিখে নগদ ২৮,৫০,০০০/- (আটাশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা গ্রহণ করেন। পরবর্তীতে আরও বিভিন্ন তারিখে কাজ করানোর কথা বলে ৭৮,০০,০০০/-(আটাত্তর লক্ষ) টাকা সহ মোট ১,০৬,৫০,০০০/-(এক কোটি ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়াছেন। কিন্তু জনাব মাহবুবুর রহমান অনুরূপ ভাবে ১,০৬,৫০,০০০/- (এক কোটি ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বিনিয়োগ করার কথা থাকলেও তিনি মাত্র ২৯,৮৫,০০০/-(উনত্রিশ লক্ষ পঁচাশি হাজার) টাকা ব্যবসায় পুঁজি প্রদান করিয়াছেন। ইট ভাটার প্রয়োজনে মাহবুবুর রহমান নিজে আমার নিজ প্রতিষ্ঠান তানিশা ইঞ্জিনিয়ারিং অফিসে গিয়ে প্রতিষ্ঠান হইতে ১০/০১/২০১৮ইং তারিখে ৩৫,০০,০০০/-(পয়ত্রিশ লক্ষ) টাকা ঋণ হিসাবে আনিয়াছেন। ২০১৬ সালে ব্যবসা শুরুর পর আমার স্বামীকে মাহবুবুর রহমান ২৪,৩০,০০০/-(চব্বিশ লক্ষ ত্রিশ হাজার) টাকা প্রদান করেন এবং মাহবুবুর রহমান ৭৭,৮০,০০০/- (সাতাত্তর লক্ষ আশি হাজার) টাকা অর্থাৎ অতিরিক্ত ৫৩,৫০,০০০/- (তিপান্ন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বেশী উত্তোলন করে নিয়া যান।
২০১৯ সালে আমার বড় বোন মাহবুবুর রহমানের প্রথম স্ত্রী মারা গেলে আমরা আমাদের হিসাব বুঝিয়ে দিয়ে আমাদেরকে ব্যাবসা থেকে অব্যাহতি দিতে বলি। তিনি আমাদেরকে পুনরায় ব্যাবসা সম্প্রসারণের কথা বলে আমাদেরকে আরও বিনিয়োগকারী খুজতে বলেন। এর পরিপ্রেক্ষিতে আমার স্বামী তার বড় ভাইর নিকট থেকে ৩৩,২৭,০০০ (তেত্রিশ লক্ষ সাতাইশ হাজার টাকা) এবং হারুন নামে এক বন্ধুর নিকট থেকে ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ টাকা) টাকা বিনিয়োগ করেন। এছাড়াও আমাকে ইমোশনাল ব্লাক মেইল করে আমার নিজ নামীয় নন্দীরগাঁও মৌজার ১৩ বিঘা জমি
বিক্রি করে নতুন ভাটায় ২১০০০০০ ও পুরান ভাটায় ১৯৩৬০০০ মোট ৪০,৩৬,০০০ (চল্লিশ লক্ষ ছত্রিশ হাজার টাকা) বিনিয়োগ হিসেবে নেন। উপরোক্ত সব হিসাব ইট ভাটার মুল হিসাব বহিতে উল্লেখ আছে।
আমার স্বামীর পেশাগত কারণে আমরা ঢাকায় থাকি। মাহবুবুর রহমান আমার নিজ নামীয় মালিকানাধীন ভূমিতে আমার নিজস্ব অর্থায়নে ইট ভাটা পরিচালনা করার জন্য আমাকে বার্ষিক ১৫ লক্ষ টাকা ভাড়া প্রদান করবেন মর্মে কথাবার্তা সাব্যস্থ করেন। আমার স্বামী এবং মাহবুবুর রহমানের মধ্যে গত ১১/০২/২০২১ইং তারিখে উভয়ের স্বাক্ষরে লেনদেন সহ হিসাব নিকাশ সংক্রান্তে চুক্তিনামা সম্পাদন হয়েছে। আমরা দূরবর্তী থাকি এই কারণে সব সময় এখানে আসা ও দেখভাল সম্ভব না হওয়ায় অত্র মাহবুবুর রহমান ও তার দ্বিতীয় স্ত্রী হাসিনা মমতাজ সিলেট শহরের বাসায় থাকিয়া তাহারা ইট ভাটা এলাকার লোকজনের নিকট হইতে ইট ব্যবসায় ভালো লাভ আছে, কাঁচা ইটে খরচ ৭/৮ টাকা এবং প্রতি ইট বিক্রিতে ২/- টাকা লাভ হবে বলিয়া এলাকার বিভিন্ন মানুষের নিকট হইতে প্রায় ৫ কোটি টাকা গ্রহণ করেন এবং মাহবুবুর রহমান ও হাসিনা মমতাজ সরজমিনে ইট প্রস্তুত করে ২০১৯ইং হইতে ২০২১ইং পর্যন্ত সময়ে পাওনাদার কাউকে কোনো টাকা কিংবা ইট না দিয়া ১০ কোটি টাকার ইট বিক্রি করে সমূহ টাকা তাঁরা আত্মসাত করে মাহবুবুর রহমান গা ঢাকা দেন। স্থানীয় ইট ভাটা এলাকার লোকজন পাওনা টাকার জন্য বার বার তাদের সাথে যোগাযোগ করে ব্যর্থ হইলে ইট ভাটার ভূমির মালিক থাকার সুবাদে এবং মাহবুবুর রহমান ব্যবসায়ী অংশীদার আমার স্বামী শিপন খানের নিকট পাওনাদারগণ আসেন। আমরা সরেজমিনে নওয়াগাওঁ ব্রিকস ফিল্ডে গেলে সকল পাওনাদার হাজির হইয়া স্থানীয় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল সহ উপস্থিত সকলের সামনে পাওনাদারগণ বলেন- মাহবুবুর রহমান ও তাহার স্ত্রী হাসিনা মমতাজের নিকট তাহারা লাভের আশায় প্রায় ৫কোটি টাকা দিয়াছিলেন। কিন্তু উক্ত টাকা কিংবা ইট না দিয়া তারা টাকা আত্মসাত করেছেন। তাহারা পাওনাদারদের কথা শুনি। মাহবুবুর রহমানকে তাদের সামনে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হই। পরবর্তীতে আমি আমার নিজ মালিকানাধীন ভূমিটি জনৈক নাসির উদ্দিনকে ০১/০৬/২০২৩ ইং হইতে ৩০/০৬/২০২৯ইং পর্যন্ত ভাড়া প্রদান করি। নাসির উদ্দিন তাহার অন্য লোক নিয়া নোয়াগাঁও ব্রিক্স ফিল্ড নামে ইট ভাটা পরিচালনার চেষ্টা করিয়া মাহবুবুর রহমানের পাওনাদারেদের বাধার মুখে পড়ে আমি আমার স্বামী শিপন খানের সাথে পরামর্শ করে পরবর্তীতে গত ১১/০৭/২০২৩ইং হইতে ৩০/০৬/২০২৯ইং পর্যন্ত সময়ের জন্য ইট ভাটা পরিচালনার জন্য এস কামরুল হাসান আমিরুলের সাথে এক ভাড়াটিয়া চুক্তি নামা সম্পাদন করে তাহাকে দখল বুঝিয়ে দেওয়া হয়। তিনি ব্যবসা পরিচালনার স্বার্থে "বিদ্যুৎ বিল" সহ সকল বিল পরিশোধ করে "নোয়াগাঁও ব্রিক্স ফিল্ড" নামে অফিস স্থাপন করে মাহবুবুর রহমানের নিকট যাহারা পাওনাদার ছিলেন তাহাদের ৫ কোটি টাকা দেনা ক্রমান্বয়ে শোধ করিয়া আসিতেছেন। এ অবস্থায় আত্মগোপনে থাকা মাহবুবুর রহমান তাহার স্ত্রী হাসিনা মমতাজের মাধ্যমে মাহবুবুর রহমানের পক্ষে " সিলেট পরিবেশ অধিদপ্তরে" নোয়াগাঁও ব্রিক্স ফিল্ড নামীয় ইট ভাটার অনুকূলে জারি কৃত পরিবেশ গত ছাড়পত্র বাতিলের জন্য জাল জালিয়াতিপূর্ণ ভাবে সৃষ্ট আমার নামীয় একখানা জাল চুক্তিনামা দাখিল করে মিথ্যা তথ্য দিয়া ১৩ ডিসেম্বর ২০২৩ইং তারিখে পরিবেশ অধিদপ্তরে মিথ্যা বর্ণনায় একখানা আবেদন করেন আমি উহা দেখে তথ্য সংগ্রহ করে তাদের সমূহ তথ্য মিথ্যা মর্মে নিশ্চিত হই। আমার স্বাক্ষর জাল করে। আমাদের ক্ষতিগ্রস্থতার বিষয়ে সালিশ নিষ্পত্তির আশায় আমি উদ্যোগী হইলে মাহবুবুর রহমান ও তার দ্বিতীয় স্ত্রী হাসিনা মমতাজ সাথে যোগাযোগ করে স্থানীয় ইট ভাটায় গত ৩০ জানুয়ারী ২০২৪ইং তারিখে এক সালিশ বসে। সেখানে মাহবুবুর রহমানের নিকট আমার জমির ভাড়া বাবদ পাওনা বার্ষিক ১৫ লক্ষ টাকা করে (২০১৯- ২০২১) অর্থাৎ ৩ বৎসরে ৪৫ লক্ষ টাকা এবং আমার স্বামীর পাওনা ১ কোটি ৯৫ লক্ষ টাকা, আমার সামীর বড় ভাইর পাওনা তেত্রিশ লক্ষ সাতাইশ হাজার টাকা, বন্ধু হারুনের পাওনা ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ টাকা) ও আমার পাওনা মোট ৪০,৩৬,০০০ (চল্লিশ লক্ষ ছত্রিশ হাজার টাকা) দাবী উত্থাপন করিলে স্থানীয় ভাবে সালিশের সম্মুখে ঐ দিন আমি সানজিদা রহমানের জাল স্বাক্ষরিত একখানা চুক্তিপত্র যাহা ১০০/-টাকার নন জুডিসিয়াল ৩টি স্ট্যাম্পে জাল ভাবে স্বাক্ষরিত অবস্থায় প্রদর্শন করেন। নিজ মুলধন বিনিয়োগের হিসাবে মাহবুবুর রহমানের নিকট আমার স্বামী শিপন খানের ১.৯৫ কোটি টাকা পাবেন বলে সুস্পষ্ট প্রমান রয়েছে।
নন্দিরগাঁও মৌজায় অবস্থিত আমাদের ব্রিকসফিল্ডটির স্বাক্ষর জাল করিয়া চুক্তিনামা তৈরী করে মালিকানা দাবী ও ভাড়াটিয়া এস কামরুল হাসানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে নানা অভিযোগ করে চলেছেন মাহবুবুর। এছাড়াও সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট ভার্সন ও ইলেকট্রনিক মিডিয়ায় আমি সানজিদা রহমান, আমার স্বামী শিপন খান এবং আমার মালিকানাধীন নওয়াগাওঁ ব্রিকস ফিল্ডের ভাড়াটিয়া এস কামরুল হাসান আমিরুলের বিরুদ্ধে মানহানিকর অপ-প্রচার চালাচ্ছে। মাহবুবুর রহমান ও হাসিনা মমতাজ মিথ্যা তথ্য দিয়ে মানহানিকর অপ-প্রচারের জন্য আমরা তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিচ্ছি।
সানজিদা রহমান আরও বলেন, একজন নিরপরাধ সম্মানিত ব্যক্তি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলের বিরুদ্ধে একাধিক জিডি, মিথ্যা মামলাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মান সম্মান নষ্ঠ করেছেন। আমি সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের নিকট আমার আবেদন, এই প্রতারক মাহবুবুর রহমানের দৃস্টান্তমুলক বিচার দাবি করছি।
জৈন্তাবার্তা/জেএ




