স্বাধীনতা দিবসে মুরারিচাঁদ কবিতা পরিষদের শ্রদ্ধা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে মুরারিচাঁদ কবিতা পরিষদের শ্রদ্ধা

মইনুল হাসান আবির, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ০২:৪৭:৩৪ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে মুরারিচাঁদ কবিতা পরিষদের শ্রদ্ধা


আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির জন্য নতুন একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ শুরু হয়। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে এ দেশের মুক্তিকামী জনতা। সেই সূর্যসন্তানদের প্রতি মুরারিচাঁদ কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এম.সি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন 'মুরারিচাঁদ কবিতা পরিষদ'।

মঙ্গলবার, সকাল ১০:৩০ মিনিটে কলেজের অধ্যক্ষ কার্যালয় থেকে প্রভাতফেরি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ (এম.সি) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ। 

শিক্ষক পরিষদের সম্পাদক জনাব প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ ও সংগঠনসমূহ। শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র পক্ষ থেকে পুষ্পস্তবক করেন সহ-সভাপতি: শুভ চন্দ্র পাল, রিংকু সরকার, সাধারণ সম্পাদক মইনুল হাসান আবির, সাংগঠনিক সম্পাদক সিজান শেখ। মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী (সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ)। 

এসময় আরো উপস্থিত ছিলেন, মুরারিচাঁদ কবিতা পরিষদের কার্যনির্বাহী সদস্য সামিয়া আক্তার, অস্পর্শি ওমা, সজিব ভূঁইয়া এবং তাপস শীল। এদিকে একে একে মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার