সিলেটে পায়ুপথ দিয়ে ঢুকে যাওয়া কুঁচিয়া মাছ অস্ত্রোপচারে উদ্ধার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সিলেটে পায়ুপথ দিয়ে ঢুকে যাওয়া কুঁচিয়া মাছ অস্ত্রোপচারে উদ্ধার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ০৫:০২:২৪ পূর্বাহ্ন

সিলেটে পায়ুপথ দিয়ে ঢুকে যাওয়া কুঁচিয়া মাছ অস্ত্রোপচারে উদ্ধার

অস্ত্রোপচারে উদ্ধারকৃত মাছ।


সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসাপাতালে অস্ত্রোপচার করে মানুষের পেট থেকে আস্ত মাছ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ মার্চ) রাতে সিওমেকের সার্জারি ইউনিট-২ প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচার করে ওই রোগীর পেট থেকে মাছটি বের করা হয়।

অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর। বিষয়টি নিশ্চিত করেছেন ডা. রাশেদুল ইসলাম।

তিনি বলেন, রবিবার (২৪ মার্চ) ওই রোগী হাসপাতালে আসছিল। লোকটি মাছ ধরতে পানিতে নামলে তার পায়ুপথ দিয়ে জ্যান্ত একটি কুঁচিয়া মাছ ঢুকে যায়। রোগীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিওমেক হাসপাতালে রাত সাড়ে দশটার দিকে অস্ত্রোপচার করা হয়, অস্ত্রোপচার চলে রাত সাড়ে ১১ টা পর্যন্ত। পরে ২৫ ইঞ্চির কুঁচিয়া মাছটি পেট থেকে বের করা হয়।

তিনি আরও বলেন, অস্ত্রোপচার করে বের করার সময় কুঁচিয়া মাছটি জীবিত ছিল এবং লাফিয়েছে। বর্তমানে রোগী ভালো আছেন এবং রোগীর শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে।

জৈন্তাবার্তা/জুনেদ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার