গোয়াইনঘাটে গুলনি চা বাগান প্রা: বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে গুলনি চা বাগান প্রা: বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ০৫:৪৩:৫৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে গুলনি চা বাগান প্রা: বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন

গোয়াইনঘাটে গুলনি চা বাগান প্রা: বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন।


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অ্যান হান্সিং চাইল্ড এডুকেশন ইন টি গার্ডেন্স প্রকল্পের আয়োজনে, চাইল্ড এইড নেটওয়ার্ক এর অর্থায়নে, আইডিয়ার বাস্তবায়নে মানসম্মত শিক্ষার উন্নয়ন এর লক্ষ্য নিয়ে মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গুলনি চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ২৬ মার্চ সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও রেলির মাধ্যমে বিদ্যালয়ের শিশুরা দিবসটি উদযাপন শুরু করে অতঃপর গুলনি চা বাগান মাঠে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

মোট ছয়টি ইভেন্টে প্রতিযোগিতার মধ্যে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয় এ সকল ইভেন্টে বিজয়ীদের। দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুলনি চা বাগান ব্যবস্থাপক কৃষিবিদ সাহাবুল্লাহ সরকার।

 আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ে এস এম সি কমিটির সভাপতি কর্ণ সাঁওতাল, সহ-সভাপতি লিটন সাঁওতাল, বাগান পঞ্চায়েত মৃত্যুঞ্জয় কর্মী, বিদ্যালয় প্রধান শিক্ষক নিখিল গোয়ালা, সহকারী শিক্ষক নীরেন সাঁওতাল ও এস এম সির অন্যান্য সদস্যরা, অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন আইডিয়ার ইসি ইটিজি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শ্যামলেন্দু দে। দিবস উদযাপন ও  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয় ও উপস্থিত সদস্যগণ বক্তব্য প্রদান করেন, বক্তব্য প্রত্যেকেই মানসম্মত শিক্ষার উন্নয়ন প্রকল্পে আন্তরিকতার সহিত কাজ করার অঙ্গীকার জ্ঞাপনের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে জানান এবং মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তার আলোকে আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার