গোয়াইনঘাটে সংবর্ধনা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মুক্তিযোদ্ধার মৃত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে সংবর্ধনা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মুক্তিযোদ্ধার মৃত্যু

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ০৭:৫৮:৩৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সংবর্ধনা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মুক্তিযোদ্ধার মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর (৮৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সোয়া পাঁছটায় গোয়াইনঘাট থেকে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রোগ্রাম শেষে বাড়িতে যাওয়ার পথে তিনি অসুস্থ বোধ করেন।

এসময় তাঁর সঙ্গীয় স্ত্রী তাঁকে বিকাল ৫:৪০ মিঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়ায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,পরিবারের সদস্য ও নিকটাত্মীয় ভাতিজা (হুসাইন আলী, মোবাইল: 01913-306831)এর নিকট লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।

এসময় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মৃত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ও ভাতিজার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম সরাসরি সাক্ষাৎ করে তাঁদেরকে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

উল্লেখ্য যে, বিগত দুই মাস পূর্বে উল্লিখিত বীর মুক্তিযোদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার